নোয়াখালীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
- আপডেট সময় ০৭:২৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ২৫১৮ বার পড়া হয়েছে
নোয়াখালীতে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব -১৪) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর আওতায় বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন পুকুরে সাঁতার প্রশিক্ষণ ২০২৬ এর উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাল।
অধ্যক্ষ আহমদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) জিয়াউল হায়দার এর সঞ্চালনায় এই প্রশিক্ষণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ‘এ প্রশিক্ষণ বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। সকল মানুষের সাঁতার জানা দরকার। নিজেকে নিরাপদে রাখার জন্য এটি সময়োপযোগী প্রশিক্ষণ। এ ধরণের প্রশিক্ষণ দক্ষ ও সাহসী সাঁতারু গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
তিনি আরো ও বলেন, ক্রীড়ার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, সাঁতারে দক্ষতা অর্জন এবং পানিতে নিরাপদ থাকার সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জেলা ক্রীড়া অফিস, নোয়াখালীর আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থা, নোয়াখালী সদরের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
প্রিন্ট



















