ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, নিরাপদে সরিয়ে নেওয়া হলো অর্ধশতাধিক রোগী Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ডিএমপি পুলিশ Logo বুধবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ Logo পটুয়াখালীর দশমিনায় গণঅধিকারের কমিটির পদ-পদবি ও অনুমোদন কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ জন Logo চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ৬ মামলার রায় ঘোষণা : ১৬ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন Logo চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা অফিস উদ্বোধন Logo আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo জটিল চিকিৎসা শেষে দেশে ফিরছেন প্রখ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। Logo ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ৬১২৫ মৃত্যু Logo বিশিষ্ট অভিনেত্রী রিনা রহমান আর নেই

আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় ০২:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ৮৭০ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ছবি: সংগৃহীত

রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে আগামীকাল বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (০৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে ‌‘জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন’ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

পরে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করবেন।
তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করবেন।

পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে দেশের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬