ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আজ রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল Logo মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ আওয়ামী লীগের ৭ নেতার রায় আজ Logo আগামীকাল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা সভা বুধবার Logo যাত্রাবাড়ীর হত্যাসহ দুটি মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে অভিযোগপত্র দাখিল Logo ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন Logo এক বছর পরও সুরে অমর ফরিদা পারভীন : আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী Logo ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রীসহ ইন্দোনেশীয় জাহাজ নিখোঁজ Logo সৌদি আরবের দক্ষিণাঞ্চলের সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা Logo দেশের বাজারে ফের কমল সোনার দাম, প্রতি ভরি কত হলো

আজ রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ১০:০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫১০ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। রাষ্ট্রপতির আগমন ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সফরসূচি অনুযায়ী, বিমানবন্দরে পৌঁছে তিনি চলে যাবেন সার্কিট হাউসে। সেখান থেকে বের হয়ে দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) ও বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.) -এর মাজার জিয়ারত করবেন। বিকেল সাড়ে ৩ টায় তিনি নগরভবনের সামনে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নিবেন। তারপর রাত ৮টায় ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নগরীর বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পরিচ্ছন্ন করা হয়েছে। রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, সফরের দিন এক হাজার পুলিশ সদস্যের পাশাপাশি আরও ২০০ সদস্য অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এর বাইরে পুলিশের বিশেষ ইউনিটগুলোও নিরাপত্তার দায়িত্বে থাকবে।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সিলেট একটি পর্যটননগরী। রাষ্ট্রপতি যাতে সিলেটের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং সফরকে কেন্দ্র করে প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে বরণ করতে প্রস্তুত। তার সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নাগরিক সংবর্ধনার মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে চাই।’

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আজ রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

আপডেট সময় ১০:০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬