ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo চার দশক পর জাতিসংঘের শীর্ষ মঞ্চে বাংলাদেশ, সভাপতির আসনে ড. খলিলুর রহমান Logo প্রশাসনে বড় পরিবর্তন, চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব Logo নবম পে-স্কেলের শেষ ধাপে সরকার: বৃহস্পতিবার প্রজ্ঞাপনের সম্ভাবনা Logo খাদ্যগুদামে নয়ছয়ের দিন শেষ, সিন্ডিকেটের মদদদাতারাও রেহাই পাবে না: খাদ্যমন্ত্রী Logo নেপালে ভয়াবহ বন্যা: ৩৬০-এর বেশি মৃত্যু, নিখোঁজ ১,৪০০ Logo মহানবী হজরত মুহাম্মদ (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ Logo মালয়েশিয়ায় অভিযানে ২৫২ জন আটক, ১৬৪ জনই বাংলাদেশি Logo রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভায় শপথ নিলেন মঈন খান, পার্থ, সাচিং ও শামীম Logo মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, আজই শপথের আভাস

চার দশক পর জাতিসংঘের শীর্ষ মঞ্চে বাংলাদেশ, সভাপতির আসনে ড. খলিলুর রহমান

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫১৫ বার পড়া হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল বৈশ্বিক বহুপাক্ষিক ফোরাম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বের পাশাপাশি ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শপথ গ্রহণের আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে তিনি গণমাধ্যমের মুখোমুখি হবেন। এ সময় সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আগামী এক বছরে জাতিসংঘের কার্যক্রম পরিচালনা নিয়ে নিজের অগ্রাধিকার, দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরবেন।

এরপর বাংলাদেশ সময় রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।

সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আসছেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বের সব সদস্যরাষ্ট্রের প্রতিনিধিত্ব রয়েছে এবং বৈশ্বিক বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও মানবিক ইস্যুতে এ ফোরামে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আগামী এক বছর সাধারণ পরিষদের অধিবেশন পরিচালনা, বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে সমন্বয় এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার ক্ষেত্রে সভাপতির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

ড. খলিলুর রহমানের সভাপতিত্বে ৮১তম অধিবেশনে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, মানবিক সংকট, দারিদ্র্য ও বৈষম্য এবং বহুপাক্ষিক সহযোগিতাসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে আলোচনা হবে।

বাংলাদেশের একজন কূটনীতিকের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ দেশের বহুপাক্ষিক কূটনীতির জন্যও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

চার দশক পর জাতিসংঘের শীর্ষ মঞ্চে বাংলাদেশ, সভাপতির আসনে ড. খলিলুর রহমান

আপডেট সময় ০৬:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬