ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo পরাজয় জেনেও রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ Logo এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী! Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, আজই মিলবে উত্তর Logo জ্বালানি সংকটে দীর্ঘ লোডশেডিং, বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা Logo আজ ১২ আগস্ট আরাফাত রহমান কোকোর জন্মদিন Logo আগামীকাল ১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ : রোমাঞ্চকর ক্ষণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। Logo আজ জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। Logo আজ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু । চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। Logo বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করেছে বাংলাদেশ
মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় মন্ত্রিসভায় রদবদলের আলোচনা

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী!

ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
  • আপডেট সময় ০৩:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ২৫৪৪ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার পর মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাঁর হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

দলীয় ও রাজনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, সালাহউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

অন্যদিকে বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আলোচনা রয়েছে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে তাঁর মন্ত্রিত্বের পাশাপাশি বিএনপির মহাসচিব পদও ছাড়তে হবে। ফলে একদিকে যেমন মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে বিএনপির সাংগঠনিক নেতৃত্বেও আসতে পারে নতুন সমীকরণ।

তবে এ্যানি ও সালাহউদ্দিন আহমেদের সম্ভাব্য মন্ত্রণালয় পরিবর্তনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে শেষ পর্যন্ত কার হাতে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব যাচ্ছে, তা জানতে অপেক্ষা করতে হবে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য।

রাজনৈতিক মহলে এখন প্রশ্ন- মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তাঁর শূন্য হওয়া মন্ত্রণালয় ও দলের মহাসচিবের দায়িত্ব কে নেবেন?

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় মন্ত্রিসভায় রদবদলের আলোচনা

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী!

আপডেট সময় ০৩:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬