ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দেশের বাজারে ফের কমল সোনার দাম, প্রতি ভরি কত হলো Logo প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে উঠছে Logo কঙ্গোর বুকাভু শহরে স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিক্ষার্থীসহ নিহত অন্তত ২৯ Logo দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo চার দশক পর জাতিসংঘের শীর্ষ মঞ্চে বাংলাদেশ, সভাপতির আসনে ড. খলিলুর রহমান Logo প্রশাসনে বড় পরিবর্তন, চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব Logo নবম পে-স্কেলের শেষ ধাপে সরকার: বৃহস্পতিবার প্রজ্ঞাপনের সম্ভাবনা Logo খাদ্যগুদামে নয়ছয়ের দিন শেষ, সিন্ডিকেটের মদদদাতারাও রেহাই পাবে না: খাদ্যমন্ত্রী Logo নেপালে ভয়াবহ বন্যা: ৩৬০-এর বেশি মৃত্যু, নিখোঁজ ১,৪০০ Logo মহানবী হজরত মুহাম্মদ (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৩ কোটি টাকার মানহানি মামলায় বলিউডের জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী নোরা ফাতেহি

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ১১:৪১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫০৭ বার পড়া হয়েছে

৩ কোটি টাকার মানহানি মামলায় বলিউডের জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী নোরা ফাতেহি

বিনোদন রিপোর্টার : বলিউডের জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী নোরা ফাতেহি চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে আইনি বিপাকে পড়েছেন। বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ‘ডুন্স অ্যাভিয়েশন’ তার বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে। সংস্থাটির অভিযোগ, নোরার মন্তব্যে তাদের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমান সংস্থাটির মানহানি ও ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে আহমেদাবাদের গান্ধীনগর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত এপ্রিলেই আদালতে মামলাটি করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে ওঠার মুহূর্তে ভিডিও ধারণ করেন নোরা। পরে প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী থাকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন তিনি। সেখানে বিমানটিকে দেখতে ছোট আকারের খেলনা বা ‘লেগো বিমান’-এর মতো বলে মন্তব্য করেন অভিনেত্রী।

ডুন্স অ্যাভিয়েশনের দাবি, নোরার ওই মন্তব্য ছিল দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন। এর ফলে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষতিও হয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। তাদের দাবি, সংশ্লিষ্ট বিমানটি তার শ্রেণির একটি মানসম্মত উড়োজাহাজ। তবে মামলার বিষয়ে নোরা ফাতেহির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে পরিচিতি পাওয়া নোরা ফাতেহি এর আগেও বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের অশালীন কথার কারণে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে ভাষাটি বুঝতে না পারার ব্যাখ্যা দিয়ে সেই বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেন অভিনেত্রী।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৩ কোটি টাকার মানহানি মামলায় বলিউডের জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী নোরা ফাতেহি

আপডেট সময় ১১:৪১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬