ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নেতানিয়াহু ও গ্যাডি আইজেনকোট- কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী Logo বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতার স্থান! নোয়াখালীতে নতুন কমিটি ঘিরে আলোচনা

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ২৫৪৫ বার পড়া হয়েছে

নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কামরুজ্জামান সোহানকে সভাপতি এবং মো. রিহাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

তবে নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদ পাওয়া রিহাদের অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) নোয়াখালী পৌরসভা ছাত্রদলের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আলী হোসেন ইমনকে। সহ-সভাপতি পদে রয়েছেন সহিদুল হক প্রিতম, আলী হোসেন ইমন ও ইফতেখার মাহমুদ।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুর রহমান রিফাতকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আতিফুর রহমান চৌধুরী রাফসান, আব্দুর রহমান বিদ্যুৎ, ইমন হাসান ও ইমতিয়াজ হোসেন ইমন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক আব্দুল আল নোমান, দপ্তর সম্পাদক মো. ইউসুফ পরশ এবং প্রচার সম্পাদক করা হয়েছে হাসিবুল হাসান রিমনকে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আরাফাত হোসেন ও নিশাদ।

নোয়াখালী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান আনাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জোবায়ের হোসেন আরিফ এবং সদস্য সচিব আশরাফুল করিম পাভেলের স্বাক্ষরে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।

এদিকে, সাধারণ সম্পাদক পদে রিহাদের অন্তর্ভুক্তি নিয়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, অতীতে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তবে এ অভিযোগের বিষয়ে নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল করিম পাভেল বলেন, নোয়াখালী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাথে সামাজিক একটা অনুষ্ঠানে ছবি তুলেছেন। এবং রিহাদ ২৩ সালে ছাত্রদলের কিছু প্রোগ্রামের ছবিও আছে আমাদের কাছে পুরোপুরি ছাত্রলীগের সাথে তার কোন সম্পৃক্ততার নাই। আমাদের সাংগঠনিক কোন দলের কারণে ফেসবুকে লেখালেখি করতেছে ।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতার স্থান! নোয়াখালীতে নতুন কমিটি ঘিরে আলোচনা

আপডেট সময় ০৬:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬