ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নেতানিয়াহু ও গ্যাডি আইজেনকোট- কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী Logo বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি

পদ্মায় নৌকাডুবি, ভারতে উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ১০:২৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬৩০ বার পড়া হয়েছে

জীবিত উদ্ধার ১০ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর তীব্র ঢেউ ও প্রবল স্রোতে নৌকা ডুবে ভারতীয় জলসীমায় ভেসে যাওয়া ১০ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তরক্ষীদের টহল দল উদ্ধারকাজ সম্পন্ন করার পর এক বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধারকৃতদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিজিবি-৫৩ ব্যাটালিয়নের (চাঁপাইনবাবগঞ্জ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে মাঝিসহ ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। তারা সবাই শহরের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। কিন্তু মাঝপথে নদী উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউ ও স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

নৌকাডুবির পর মো. ওয়াসিম (২৩) নামের এক যাত্রী সাঁতরে চরে উঠতে সক্ষম হলেও অন্য ১০ জন তীব্র স্রোতের তোড়ে ভারতীয় জলসীমায় ভেসে যান। সেসময় টহলরত বিএসএফ-এর একটি স্পিডবোট তাদের ভাসমান অবস্থায় দেখতে পায় এবং দ্রুত অভিযান চালিয়ে ১০ জনকেই জীবিত উদ্ধার করে।

বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ৭১ বিএসএফ ব্যাটালিয়নের খান্দুয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিষয়টি বাখেরআলী ও ফরিদপুর বিওপি (বিজিবি) কমান্ডারকে অবহিত করেন। পরে রাত ৯টা ৫৫ মিনিটে বিওপি ও বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং উদ্ধার হওয়া ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের সবাই শারীরিকভাবে সুস্থ আছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদেরকে নিজ নিজ স্বজনদের জিম্মায় তুলে দেওয়া হয়েছে।

উদ্ধারকৃতরা হলেন- মো. রাসেল (২৬), মো. ইব্রাহিম (৫০), সওদাগর (৪০), মো. ইব্রাহিম (৬০), সখিনা (৪৫), নিলুফা (৩৫), তানিয়া (২২) ও তার ২০ দিন বয়সী শিশু সন্তান, সানাউল্লাহ (৯) এবং আল আমিন (৯)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর (বকরী পাড়া) গ্রামে। তবে এ ঘটনায় একই গ্রামের মো. মোস্তফা (৬০) এখনও নিখোঁজ রয়েছেন বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. রবু বলেন, বিপদের মুহূর্তে বিএসএফের সদস্যরা ঝুঁকি নিয়ে বাংলাদেশিদের জীবিত উদ্ধার করেছেন। তাদের এই মানবিক ভূমিকার প্রশংসা করছেন এলাকাবাসী।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পদ্মায় নৌকাডুবি, ভারতে উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

আপডেট সময় ১০:২৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬