নোয়াখালীতে ইয়াবা সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড
- আপডেট সময় ১১:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ২৫২৬ বার পড়া হয়েছে
নোয়াখালীতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মো. জাফরুল ইসলাম আবেদ (৪৩) নামে এক ব্যক্তিকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার নোয়াখালী পৌরসভার মহব্বতপুর এলাকার বিভিন্ন স্থানে এ মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত জাফরুল ইসলাম আবেদকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত জাফরুল ইসলাম আবেদ নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকার সাখায়েত উল্ল্যাহর ছেলে।
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিন্ট
















