ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

বাংলাদেশি অলরাউন্ডার নাম লেখালেন ইতিহাসের পাতায়

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ১০:০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ২৬৮২ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

ক্যামেরন গ্রিনের ব্যাটে লড়ছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের খেলা প্রথম সেশনে তারা দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে। তার লড়াই বাদে লাঞ্চ ব্রেকের আগে মাঠ শাসন করেছে বাংলাদেশ, মেহেদী হাসান মিরাজের হাত ধরে।

৪ উইকেটে ১৬১ রানে খেলতে নেমে প্রথম সেশন শেষে অজিদের স্কোর ৭ উইকেটে ২৪৩। নতুন দিনে তিন উইকেটের সবগুলো মিরাজের। এই অফস্পিনার তাতে রেকর্ডও গড়েছেন। টেল-এন্ডারদের সঙ্গে নিয়ে ব্যাট হাতে ৬৫ রানের দারুণ এই ইনিংসের পর বল হাতেও ছিলেন প্রাণবন্ত। আজ (রোববার) চতুর্থ দিনে খেলতে নেমে বাংলাদেশি এই অলরাউন্ডার নাম লেখালেন আরেকটি ইতিহাসের পাতায়।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৪ উইকেট শিকার করেছেন মিরাজ। তার অফ-স্পিনে প্যাট কামিন্সের ব্যাটের কানা ঘেঁষে শর্ট ফিল্ডার সাদমান ইসলামের হাতে জমা পড়তেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০তম মাইলফলক পূর্ণ হয়ে গেল। বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে টেস্টের এই মেগা টুর্নামেন্টে ১০০ উইকেট ১০০০ রানের ডাবল গড়ার রেকর্ড গড়লেন মিরাজ।

বিরতিতে যাওয়ার সময় মাঠের পাশেই এক সাক্ষাৎকারে প্রথম সেশন নিয়ে তিনি বললেন, ‘আমার মনে হয় আমরা কিছুটা সুবিধা পাচ্ছি, বল কিছুটা বাউন্স করছে। আর আমি শুধু সঠিক জায়গায় বল করতে এবং তাদের ওপর চাপ বজায় রাখতে চেয়েছি। আর হ্যাঁ, আমি বিষয়টা সহজ রাখার চেষ্টা করছি।’

স্টার্কের জন্য অফস্টাম্পের বাইরের ফুটমার্কে লক্ষ্য করছেন কি না এই প্রশ্নে তিনি বললেন, ‘অফস্টাম্পের বাইরে বেশ কিছু ফুটমার্ক আছে। আমি শুধু ওই জায়গায় বল করা এবং ধৈর্য ধরে রাখার চেষ্টা করছি। প্রতি ওভারেই উইকেট মিলবে না, তবে আমাদের ধৈর্য ধরে রাখতে হবে।’

তাদের নিয়ন্ত্রিত ও শৃঙ্খলিত বোলিং নিয়ে মিরাজের কথা, ‘আমার মনে হয় এই পরিস্থিতিতে আমাদের শৃঙ্খলিত বোলিং করতে হবে, আর আমি শুধু সেই ছন্দটা ধরে রাখতে চেয়েছি। ফাস্ট বোলাররা সত্যিই খুব ভালো বোলিং করেছে। আমি ধৈর্য ধরে সঠিক জায়গায় বোলিং করে যাওয়ার চেষ্টা করেছি।’

ঐতিহাসিক একটি মুহূর্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই অফস্পিনার বললেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমরা এখানে খুব ভালো অনুশীলন করেছি এবং একসাথে কঠোর পরিশ্রম করেছি। আমরা ভাবছি যে এটি আমাদের জন্য এক বিশাল সুযোগ। অনেক দিন পর দ্বিতীয়বারের মতো আমরা অস্ট্রেলিয়ায় এসেছি, তাই এটি সবার জন্যই দুর্দান্ত একটি সুযোগ। আমরা যদি তাদের হারাতে পারি, তবে তা নিশ্চিতভাবেই আমাদের দেশ এবং আমাদের খেলোয়াড়দের জন্য অনেক বড় কিছু হবে।’

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশি অলরাউন্ডার নাম লেখালেন ইতিহাসের পাতায়

আপডেট সময় ১০:০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬