ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ১১:৪০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ২৬৬৪ বার পড়া হয়েছে

ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস

তুরস্কের একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেছেন। তবে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো সরাসরি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন-এমন খবর ছড়িয়ে পড়েছে তুরস্কের সংবাদমাধ্যমে। তুরস্কের একাধিক সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। তবে এখন পর্যন্ত কার্লোস নিজে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। ফলে খবরটি এখনো নিশ্চিত নয় এবং তাঁর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি পোস্টের পর বিষয়টি আরও আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে শাহিন জানান, ব্রাজিলের সাও পাওলোতে বসবাসকারী শেখ জিহাদ হামাদার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। হামাদা তাঁকে জানিয়েছেন, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। শাহিন সাবেক ফেনারবাহচে খেলোয়াড় কার্লোসকে অভিনন্দনও জানান এবং তাঁর ও তাঁর পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও বরকত কামনা করেন।

কার্লোসের ইসলাম গ্রহণের খবরের সঙ্গে তাঁর ব্যক্তিজীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিক সুহাইলা এল তাহিরির সঙ্গে তাঁর বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এল তাহিরি ফিফা-লাইসেন্সধারী খেলোয়াড় এজেন্ট এবং ফুটবলারদের পেশাগত ক্যারিয়ার ও বিভিন্ন ফুটবল প্রকল্প নিয়ে কাজ করেন। তাঁদের সম্পর্ক শুরু হয়েছিল পেশাগত যোগাযোগের মাধ্যমে, পরে তা ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে তাঁদের সীমিত পরিসরে বিয়ের অনুষ্ঠান হয় বলে জানা যায়।

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘ সফল ক্যারিয়ার গড়া রবার্তো কার্লোস ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিত। ফেনারবাহচের হয়েও খেলেছেন তিনি। তাঁর ইসলাম গ্রহণের খবর ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও কার্লোসের নিজের আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত বিষয়টিকে নিশ্চিত খবর হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস

আপডেট সময় ১১:৪০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬