ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবম পে-স্কেলের শেষ ধাপে সরকার: বৃহস্পতিবার প্রজ্ঞাপনের সম্ভাবনা Logo খাদ্যগুদামে নয়ছয়ের দিন শেষ, সিন্ডিকেটের মদদদাতারাও রেহাই পাবে না: খাদ্যমন্ত্রী Logo নেপালে ভয়াবহ বন্যা: ৩৬০-এর বেশি মৃত্যু, নিখোঁজ ১,৪০০ Logo মহানবী হজরত মুহাম্মদ (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ Logo মালয়েশিয়ায় অভিযানে ২৫২ জন আটক, ১৬৪ জনই বাংলাদেশি Logo রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভায় শপথ নিলেন মঈন খান, পার্থ, সাচিং ও শামীম Logo মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, আজই শপথের আভাস Logo রুহুল কবির রিজভী হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব Logo ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আন্ডারচর-চরমটুয়া-কালাদরফে আইনশৃঙ্খলা রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ১১:৪২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ২৫১২ বার পড়া হয়েছে

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করতে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

রোববার নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আন্ডারচর অস্থায়ী পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আন্ডারচর, চরমটুয়া ও কালাদরফ—এই তিনটি ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্ডারচরে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ক্যাম্প উদ্বোধন শেষে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

সভায় পুলিশ সুপার বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ প্রশাসন ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্ডারচর এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ অস্থায়ী পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অপরাধ দমনে সবাইকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী এবং ড. মো. নূরুল হুদা ভূঁইয়া, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, নোয়াখালী।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই অস্থায়ী পুলিশ ক্যাম্প চালুর ফলে আন্ডারচরসহ আশপাশের তিন ইউনিয়নে পুলিশের দ্রুত সেবা পাওয়া সহজ হবে এবং অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা আরও জোরদার হবে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আন্ডারচর-চরমটুয়া-কালাদরফে আইনশৃঙ্খলা রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন

আপডেট সময় ১১:৪২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬