ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

ইরান যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছে ১৮ মার্কিন সেনা। আহত ৭৫৭ জন

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ২৬৯৬ বার পড়া হয়েছে

প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন সেনা হতাহতের তথ্যভান্ডার হালনাগাদ করেছে- ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছে ১৮ মার্কিন সেনা। আহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৭ জনে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওয়েবসাইটে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন বুধবার তাদের সেনা হতাহতের তথ্যভান্ডার হালনাগাদ করেছে। সেখানে আরো ৫০ জনের বেশি আহত সেনার নাম নথিভুক্ত করে এই নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে তারা। ‘দ্য ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম’ (ডিসিএএস)-এর বৈদেশিক অভিযান বিভাগের তথ্য এবং অপারেশন এপিক ফিউরি-র হিসাব একসঙ্গে মেলালে দেখা যায়, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে ১৮ জন মার্কিন সেনাসদস্য নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছে।

প্রতিরক্ষা বিভাগ গত মাসে ডিসিএএস-এ ওভারসিজ অপারেশনস নামে একটি নতুন বিভাগ তৈরি করেছে। সেখানে বলা হয়েছে, ৭জুলাই থেকে নিহত ও আহত সেনাদের এই শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হবে। তবে পেন্টাগন এখনো এ বিষয়ে বাড়তি কোনো তথ্য দেয়নি বা কোন সংঘাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে তা নির্দিষ্ট করে জানায়নি।

ইরান যুদ্ধে ৭ জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘ওয়ার পাওয়ার্স অ্যাক্ট’-এর আওতায় কংগ্রেসকে জানিয়েছিল যে, ইরানের সঙ্গে নতুন সংঘাত শুরু হয়েছে। ইরানের হামলা চলতে থাকার মধ্যেও পেন্টাগনের ডিসিএএস-এর হিসাবে মার্কিন সেনা নিহত ও আহতের সংখ্যা কম থাকার কারণে গণমাধ্যম ও আইনপ্রণেতাদের কড়া সমালোচনার কয়েক সপ্তাহ পর বুধবার মার্কিন সেনা আহতের হালনাগাদ করা পরিসংখ্যানটি সামনে এলো।

গত মাসে মোট হিসাব থেকে চার সেনার মৃত্যু এবং কয়েক ডজন সেনা আহতের সংখ্যা গায়েব হয়ে গিয়েছিল, যা পরে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন সেই সময়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছিল যে, ‘সাময়িক তথ্য বিভ্রাটের’ কারণে সেনা হতাহতের সংখ্যা কমেছিল।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছে ১৮ মার্কিন সেনা। আহত ৭৫৭ জন

আপডেট সময় ০৯:৪৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬