ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামী সোমবার Logo র‍্যাব নাম বিলুপ্ত করে নতুন নামে এসআরবি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার : খসড়া আইন প্রকাশ Logo ২০ আগস্ট হবে রাষ্ট্রপতি নির্বাচন  Logo কক্সবাজারের মহেশখালী থেকে ৮০০ মিলিয়ন ঘনফুট জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হচ্ছে Logo জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য : লংমার্চের ঘোষণা Logo পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু! : কিছুটা আঁচ লাগতে পারে পৃথিবীর মহাকাশবিজ্ঞান চর্চায় Logo ক্রিস গেলকে ছাপিয়ে রেকর্ড গড়েছিলেন কাইরন পোলার্ড : এ বার তাঁকে ছাপিয়ে গেলেন জস বাটলার Logo হার্ট অ্যাটাকের ঝুঁকি কি শুধু কোলেস্টেরল টেস্টেই ধরা পড়ে? Logo ম্যাচ চলাকালীন মাঠে বজ্রাঘাতে এক ফুটবলারের মৃত্যু : আহত ১২ জন Logo ৫ আগস্ট জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন : নাহিদ ইসলাম

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামী সোমবার

ক্রাইম প্রতিদিন ডেস্ক:
  • আপডেট সময় ১০:২২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ৮৮০ বার পড়া হয়েছে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার প্রকাশ করা হবে। ছবি: ফাইল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার প্রকাশ করা হবে। এসএমএসের মাধ্যমে এই ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পাশাপাশি সব শিক্ষাবোর্ডের ওয়েবসাইটেও পাওয়া যাবে এর তালিকা।

এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, সব বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। স্ব স্ব বোর্ডের ফল স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি দুটি কমন ওয়েবসাইট eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd-এর ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

এসএমএসে ফল জানা যাবে যেভাবে

মোবাইল ফোনে যেকোনো সিম ব্যবহার করে এসএমএস পাঠানো যাবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে YEAR লিখে 16140 নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
কেউ যদি ঢাকা বোর্ডের পরীক্ষার্থী হন, তাকে SSC DHAROLLYEAR লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। আবার কেউ যদি মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী হন, তাকে ফল পেতে SSC MAD ROLL YEAR লিখতে হবে।

আর কারিগরি বোর্ডের জন্য SSC TEC ROLL YEAR লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। প্রতিটি SMS-এর জন্য ১ দশমিকক ৩৯ টাকা চার্জ প্রযোজ্য (সব ট্যাক্স অন্তর্ভুক্ত)।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। সেক্ষেত্রে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার এসএসসির ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামী সোমবার

আপডেট সময় ১০:২২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬