ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দণ্ডপ্রাপ্ত আসামিদের তথ্য ডিজিটালাইজেশন কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। Logo আগামীকাল সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: যেভাবে ফল দেখবেন Logo মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo আগামীকাল রোববার একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত : ইউনিসেফ Logo চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। Logo গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে কাজ করে চলেছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo ১৭ জন মানুষকে কামড়ে আহত করেছে একটি বুনো বানর Logo এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামী সোমবার Logo র‍্যাব নাম বিলুপ্ত করে নতুন নামে এসআরবি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার : খসড়া আইন প্রকাশ

চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

ক্রাইম প্রতিদিন ডেস্ক:
  • আপডেট সময় ০৫:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ২৫২৬ বার পড়া হয়েছে

চাঁদপুরে ঝটিকা পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যসেবার মান ও হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। আকস্মিক এই পরিদর্শনে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে চাঁদপুরের সিভিল সার্জনের দায়িত্ব পালনের বিষয়েও ক্ষোভ প্রকাশ করে তাকে বদলির নির্দেশ দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় স্বাস্থ্য বিভাগে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় মন্ত্রী হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান, ওষুধপ্রাপ্তি ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক ডা. মাহমুদুননবি মাসুমসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

আপডেট সময় ০৫:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬