ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টাইগারদের ঐতিহাসিক জয় Logo গ্যাস সংকট : আগামী ১৯ আগস্টের মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে Logo রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ Logo সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে মিসরও যোগ দিতে পারে : হাকান ফিদান Logo সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, আমান, ডোনার ও ইসমাইল Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, এলজিআরডির দায়িত্ব পেলেন Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি Logo পরাজয় জেনেও রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে মিসরও যোগ দিতে পারে : হাকান ফিদান

ক্রাইম প্রতিদিন ডেস্ক:
  • আপডেট সময় ১০:১৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ২৫২২ বার পড়া হয়েছে

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে মিসরও যোগ দিতে পারে : হাকান ফিদান

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে পরবর্তী ধাপে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর ‘এডিটরস ডেস্ক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের লক্ষ্য হলো এই প্রতিরক্ষা উদ্যোগকে শুধু তিন দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যসহ অঞ্চলের অন্যান্য দেশকেও এর আওতায় আনা।

চুক্তির মূলনীতি ব্যাখ্যা করে ফিদান বলেন, জোটের তিন সদস্যের কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা এবং এর কোনো আগ্রাসী বা সম্প্রসারণবাদী উদ্দেশ্য নেই।

তিনি বলেন, প্রেসিডেন্ট এরদোয়ানের ইচ্ছা হলো প্রয়োজন অনুযায়ী এই প্রতিরক্ষা ছাতার নিচে অঞ্চলের অন্যান্য দেশকে নিয়ে আসা। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে মিসরও এই উদ্যোগে যুক্ত হতে পারে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, চুক্তিতে নির্দিষ্ট কোনো দেশকে শত্রু বা ‘অভিন্ন হুমকি’ হিসেবে চিহ্নিত করা হয়নি। তবে সদস্যদেশগুলো নিজেদের মধ্যে নিয়মিত যৌথ সামরিক মহড়া ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করবে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা মধ্যপ্রাচ্য ও বৃহত্তর মুসলিম বিশ্বে প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে মিসরও যোগ দিতে পারে : হাকান ফিদান

আপডেট সময় ১০:১৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬