ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

১৭ জন মানুষকে কামড়ে আহত করেছে একটি বুনো বানর

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ০৪:১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ২৬৭৩ বার পড়া হয়েছে

বুনো বানর। ছবি: আনাদোলু এজেন্সি

ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে টানা কয়েক সপ্তাহ ধরে তাণ্ডব চালিয়ে ১৭ জন মানুষকে কামড়ে আহত করেছে একটি বুনো বানর। বৃহস্পতিবার (৬ আগস্ট) অবশেষে বানরটিকে আটক করে খাঁচাবন্দি করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ।
স্থানীয় পুলিশ প্রধান জানান, দেশটির রিয়াউ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা, পুলিশ, সামরিক বাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ দল বানরটির সম্ভাব্য আস্তানায় তিনটি ফাঁদ পেতেছিল। এর মধ্যে ইন্দ্রগিরি হিলির তেমবিলাহান শহরের একটি ফাঁদে বিশাল আকারের পুরুষ মুখপোড়া বানরটি ধরা পড়ে।
ইন্দোনেশিয়ার গণমাধ্যম ‘দ্য জাকার্তা পোস্ট’-এর তথ্য অনুযায়ী, গত ২৫ জুলাই থেকে দীর্ঘলেজি একদল ম্যাকাক বানরের লোকালয়ে উপদ্রব শুরু হয়। রাস্তাঘাটে ও বাসাবাড়িতে ঢুকে তারা শিশু ও বৃদ্ধসহ ১৭ জন বাসিন্দাকে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে, যাদের অনেকেরই সেলাইয়ের প্রয়োজন পড়েছে।
বুনো প্রাণীর ধারাবাহিক এই হামলার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে বুধবার থেকে তেমবিলাহান জেলার সব স্কুলে তিন দিনের জন্য সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইন বা দূরশিক্ষণ কার্যক্রম চালুর নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যম জেপিএনএন সূত্রে জানা গেছে যে ধরা পড়া এই পূর্ণবয়স্ক বানরটির আকার, অত্যন্ত আক্রমণাত্মক আচরণ এবং মুখে থাকা বিশেষ একটি ক্ষত চিহ্নের সাথে ভুক্তভোগীদের দেওয়া বর্ণনার হুবহু মিল রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

১৭ জন মানুষকে কামড়ে আহত করেছে একটি বুনো বানর

আপডেট সময় ০৪:১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬