ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আগামী মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী Logo সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা Logo রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত Logo আজ আবার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া Logo ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ Logo অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টাইগারদের ঐতিহাসিক জয় Logo গ্যাস সংকট : আগামী ১৯ আগস্টের মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে Logo রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ Logo সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে মিসরও যোগ দিতে পারে : হাকান ফিদান Logo সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি সাবেক ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ১০:৩১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ২৫২৮ বার পড়া হয়েছে

সাবেক ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া

আর্জেন্টিনার কিংবদন্তি সাবেক ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া ঢাকায় আসছেন। আগামী সোমবার ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ২০২৬ আসরের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে খেলা এই আর্জেন্টাইন তারকা।

স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ আয়োজনে ৩৬টি স্কুলকে নিয়ে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা। এই ম্যাচের মধ্য দিয়েই পর্দা নামবে ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ২০২৬ আসরের।

সমাপনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন ক্লদিও ক্যানেজিয়া। আর্জেন্টিনার ফুটবলে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তারকা ছিলেন দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ। তরুণ ফুটবলারদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতেই এবার বাংলাদেশে আসছেন তিনি।

১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন ক্যানেজিয়া। সেই আসরের ফাইনালেও মাঠে নেমেছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০টির বেশি ম্যাচ খেলেছেন এই সাবেক ফরোয়ার্ড।

ক্যানেজিয়ার মতো বিশ্বখ্যাত একজন ফুটবলারের উপস্থিতি স্কুল পর্যায়ের খেলোয়াড়দের জন্য বিশেষ অনুপ্রেরণার উৎস হবে বলে মনে করছেন আয়োজকেরা। তাঁর উপস্থিতিতে ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের এবারের গ্র্যান্ড ফাইনাল আরও বর্ণিল হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সফরকালে ক্যানেজিয়া ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও আলোচনায় আসবে।

ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে বিকেল ৩টা থেকে শুরু হবে ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের সমাপনী আয়োজন। বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এতে শিরোপার জন্য লড়বে বিআইটি ও নৌবাহিনী কলেজ, ঢাকা।

ফাইনাল ম্যাচ শেষে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ট্রফি বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। সেখানে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়া হবে। এরপর বিকেল সাড়ে ৫টায় আয়োজক ও বিশেষ অতিথি ক্লদিও ক্যানেজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবলের প্রসার, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির সুযোগ বাড়ানো এবং তরুণ ফুটবলারদের বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ আয়োজন করেছে স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসি। ৩৬টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত এবারের আসরের সমাপনীতে ক্যানেজিয়ার উপস্থিতি আয়োজনটিকে আরও বিশেষ করে তুলেছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি সাবেক ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া

আপডেট সময় ১০:৩১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬