ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ১০:২৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ২৭০২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ঢাকার সদরঘাটের ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানার আওতাধীন ইস্ট বেঙ্গল মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহত মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে। তিনি ঝালকাঠির সাহাবাঙ্গল গ্রামের মো. রাসেল সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সাবেক যুবদল নেতা সোবহান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ দুজনই মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার অনুসারী। তারা দুজনই কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সোবহান ও কিরণের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে কিরণ গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন। তাকে কাপড় কাটার কাচি দিয়ে বুকে আঘাত করা হয়।

ঘটনার পর নিহতের স্বজনসহ প্রায় ৮০ থেকে ১০০ জন মিটফোর্ড হাসপাতালে অবস্থান নেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মো. সুমন ভূঁইয়া বলেন, নিহত ও সংঘর্ষে জড়িতরা তার সমর্থক নন। তবে তারা বিভিন্ন মিছিল-মিটিংয়ে মাঝে মাঝে অংশ নিতেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি ঘটনার বিস্তারিত জানেন না বলেও জানান।

অন্যদিকে, স্থানীয় রাজনৈতিক নেতাদের বক্তব্যের সঙ্গে পুলিশের প্রাথমিক বক্তব্যে কিছুটা ভিন্নতা রয়েছে। পুলিশ একজন নিহতের তথ্য নিশ্চিত করলেও সংঘর্ষে কারা জড়িত ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।

সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান জানান, ইস্ট বেঙ্গল মার্কেটের ১৩ তলায় শ্রমিকরা থাকেন। তাদের মধ্যে আগে থেকেই কোনো বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এক যুবককে কাপড় কাটার কাচি দিয়ে আঘাত করা হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত

আপডেট সময় ১০:২৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬