ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ইউরেনিয়ামের চালান Logo আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু Logo জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান Logo যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির Logo জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ : প্রধানমন্ত্রীর এক বিরল ইতিহাস Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে : মাহদী আমিন Logo অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক Logo জাতিসংঘের ভাষণে ট্রাম্পে : ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি Logo বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত বলে দাবি করেছে পুলিশ : দুপুরে সংবাদ সম্মেলন

খাবার খাওয়ানোর কথা বলে নারীকে ধর্ষণ, আটক ২

ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ২৬৯৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর হাসপাতালে খাবার খাওয়ানোর কথা বলে এক ৬০ বছর বয়সী অসহায় ও দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে দুইজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার মো. বেলাল সিকদার (৩৮) এবং সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের বিকনা গ্রামের মো. নাসির মল্লিক (৫০)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ওই নারী ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে অবস্থান করছিলেন। এ সময় খাবার খাওয়ানোর কথা বলে তাকে হাসপাতালের বাইরে ডেকে নেওয়া হয়। পরে মোটরসাইকেলে করে তাকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন ওই নারী।

ঘটনার পর ভোরে ওই নারী হাসপাতালে ফিরে কান্নাকাটি শুরু করেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই নারীর সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করে।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ওই নারী ঘটনার আগে হাসপাতালে ভর্তি ছিলেন না। অসহায় হওয়ায় তিনি মাঝেমধ্যে খাবারের জন্য হাসপাতালে আসতেন। কিছুদিন অবস্থান করে আবার চলে যেতেন। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।

ঝালকাঠি থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে রাখা হয়েছে। তার দেওয়া তথ্য ও হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

খাবার খাওয়ানোর কথা বলে নারীকে ধর্ষণ, আটক ২

আপডেট সময় ০৬:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬