ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন Logo ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত Logo ভারতের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু : সবাই বাংলাদেশি Logo বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান : শামা ওবায়েদ ইসলাম। Logo ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo ওমানে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প : ইরানকে আত্মসমর্পণের আহ্বান Logo দুর্নীতি দমন কমিশনের (দুদক)- এর নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান Logo স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। Logo আগামী মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী Logo সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়ায় এবার বড় পরিবর্তন আনা হচ্ছে

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ১০:২৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ২৫২৩ বার পড়া হয়েছে

ফাইল ফটো

একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়ায় এবার বড় পরিবর্তন আনা হচ্ছে। তিন ধাপের পরিবর্তে এক ধাপেই অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। প্রথম ধাপে কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাইগ্রেশনের সুযোগ থাকবে না।

দ্রুত ক্লাস শুরু করার লক্ষ্যে ভর্তি নীতিমালা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনলাইন আবেদন শুরু হবে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে একাদশের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।

প্রথম ধাপে শিক্ষার্থীরা জিপিএর ভিত্তিতে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ করতে পারবে। আবেদন ফি আগের মতো ১৫০ টাকা রাখা হয়েছে।

তবে পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থী, প্রথম ধাপে আবেদন করতে না পারা কিংবা কোনো কলেজে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের জন্য পরবর্তী সময়ে আবার আবেদনের সুযোগ থাকবে।

গত রোববার শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কর্মকর্তাদের নিয়ে গঠিত একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের পছন্দের কলেজে ভর্তির সুযোগ দিতে প্রয়োজন অনুযায়ী আসনসংখ্যা বাড়ানো হবে। নতুন কলেজে ভর্তি হলে আগের কলেজকে ভর্তির পুরো টাকা ফেরত দিতে হবে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়ায় এবার বড় পরিবর্তন আনা হচ্ছে

আপডেট সময় ১০:২৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬