ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo ওমানে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প : ইরানকে আত্মসমর্পণের আহ্বান Logo দুর্নীতি দমন কমিশনের (দুদক)- এর নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান Logo স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। Logo আগামী মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী Logo সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা Logo রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত Logo আজ আবার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া Logo ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ Logo অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টাইগারদের ঐতিহাসিক জয়

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নতুন করে ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ২৫৩১ বার পড়া হয়েছে

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নতুন করে ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বাদ পড়া এলাকাগুলোতে (পকেট এরিয়া) নতুন করে ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও উন্নত করতে চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ এবং নতুন চিকিৎসা নির্দেশিকা প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জানানো হয়, দেশে বর্তমানে ১৬ লাখ হাম-রুবেলার টিকা মজুত রয়েছে। হামের মরণথাবা থেকে শিশুদের বাঁচাতে এই মজুত ব্যবহার করে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা হবে। স্বাস্থ্যসচিব বলেন, ‘কিছু ছোট ছোট এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী অনেক শিশু টিকা থেকে বাদ পড়েছে। আমরা সেই পকেটগুলো চিহ্নিত করে সবাইকে টিকার আওতায় নিয়ে আসব।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর হামে আক্রান্ত হয়ে দেশে মোট ৯১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ জন। মৃতদের বড় একটি অংশই ৫ বছরের কম বয়সী শিশু এবং তারা কোনো টিকা পায়নি। পরিসংখ্যান বলছে, আক্রান্তদের মধ্যে ৭৪ শতাংশের বয়স ৬ মাস থেকে ৫৯ মাস। ১০ শতাংশের বয়স ছয় মাসের কম এবং বাকিরা ৫ থেকে ১৪ বছর বা তার বেশি বয়সের।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ১ কোটি ৯৩ লাখেরও বেশি শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে। তবে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় অবশিষ্ট ১৬ লাখ টিকা ব্যবহার করে বিশেষ প্রচারণার মাধ্যমে বাদ পড়া শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নতুন করে ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত

আপডেট সময় ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬