ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo জ্বালানি সংকটে দীর্ঘ লোডশেডিং, বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা Logo আজ ১২ আগস্ট আরাফাত রহমান কোকোর জন্মদিন Logo আগামীকাল ১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ : রোমাঞ্চকর ক্ষণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। Logo আজ জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। Logo আজ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু । চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। Logo বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করেছে বাংলাদেশ Logo দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম Logo কলম্বিয়ায় শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প : নিহত ১৩২, আহত ৪৮০ জনের বেশি Logo ২,৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ Logo শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

খাবার খাওয়ানোর কথা বলে নারীকে ধর্ষণ, আটক ২

ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ২৫৩৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর হাসপাতালে খাবার খাওয়ানোর কথা বলে এক ৬০ বছর বয়সী অসহায় ও দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে দুইজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার মো. বেলাল সিকদার (৩৮) এবং সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের বিকনা গ্রামের মো. নাসির মল্লিক (৫০)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ওই নারী ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে অবস্থান করছিলেন। এ সময় খাবার খাওয়ানোর কথা বলে তাকে হাসপাতালের বাইরে ডেকে নেওয়া হয়। পরে মোটরসাইকেলে করে তাকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন ওই নারী।

ঘটনার পর ভোরে ওই নারী হাসপাতালে ফিরে কান্নাকাটি শুরু করেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই নারীর সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করে।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ওই নারী ঘটনার আগে হাসপাতালে ভর্তি ছিলেন না। অসহায় হওয়ায় তিনি মাঝেমধ্যে খাবারের জন্য হাসপাতালে আসতেন। কিছুদিন অবস্থান করে আবার চলে যেতেন। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।

ঝালকাঠি থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে রাখা হয়েছে। তার দেওয়া তথ্য ও হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

খাবার খাওয়ানোর কথা বলে নারীকে ধর্ষণ, আটক ২

আপডেট সময় ০৬:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬