ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo ওমানে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প : ইরানকে আত্মসমর্পণের আহ্বান Logo দুর্নীতি দমন কমিশনের (দুদক)- এর নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান Logo স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। Logo আগামী মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী Logo সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা Logo রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত Logo আজ আবার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া Logo ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ Logo অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টাইগারদের ঐতিহাসিক জয়

‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ১২:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ২৫৩৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সম্মেলনস্থলে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজকেরা। প্রধানমন্ত্রীর আগমন ও অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন তাঁর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থনীতিবিদ ও নীতি-নির্ধারকরা দেশের অর্থনীতির বর্তমান ধারা ও রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে এ সম্মেলনে অংশ নিয়েছেন।

দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় রাজস্ব আহরণ বৃদ্ধি, শুল্ক ও কর ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন এবং আরও বেশি জনবান্ধব ও কার্যকর করার নানা কৌশল নিয়ে আলোচনার কথা রয়েছে। পাশাপাশি কর ফাঁকি রোধ, বকেয়া আদায় ত্বরান্বিতকরণ ও অভ্যন্তরীণ সম্পদ সংস্থানের সার্বিক কর্মপরিকল্পনা প্রণয়নই এই সম্মেলনের অন্যতম মূল লক্ষ্য।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬