ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত Logo ভারতের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু : সবাই বাংলাদেশি Logo বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান : শামা ওবায়েদ ইসলাম। Logo ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo ওমানে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প : ইরানকে আত্মসমর্পণের আহ্বান Logo দুর্নীতি দমন কমিশনের (দুদক)- এর নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান Logo স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। Logo আগামী মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী Logo সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা Logo রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান : শামা ওবায়েদ ইসলাম।

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ২৫৩১ বার পড়া হয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক লাভজনক অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নিতে নতুন সরকারের ভবিষ্যৎমুখী বাণিজ্য ও বিনিয়োগ নীতির সুযোগ কাজে লাগাতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সফররত ভারতের শিল্প ও ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই)-এর একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকারের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে একটি ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি রয়েছে। পারস্পরিক স্বার্থে বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতার জন্য ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায় এ সুযোগ কাজে লাগাতে পারে।

সিআইআই প্রতিনিধিদলে ভোগ্যপণ্য, অটোমোবাইল, পেট্রোলিয়াম, জ্বালানি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতের উল্লেখযোগ্য ভারতীয় কোম্পানি ও প্রতিষ্ঠানের ব্যবসায়ী নেতারা ছিলেন।

প্রতিনিধিদলে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, দ্য ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপ, অরবিন্দ লিমিটেড, মাহিন্দ্রা গ্রুপ, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, ফোর্বস মার্শাল প্রাইভেট লিমিটেড, বেক্সিমকো আইওসি পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি লিমিটেড, ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড এবং অ্যাপোলো হাসপাতালের সদস্য রয়েছেন।

দুই প্রতিবেশী দেশের মধ্যে আরও বিস্তৃত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পৃক্ততার সুযোগ খুঁজতে সফররত ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান : শামা ওবায়েদ ইসলাম।

আপডেট সময় ০৯:৪৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬