লক্ষ্মীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা
- আপডেট সময় ০৬:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ২৫৯১ বার পড়া হয়েছে
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার লক্ষ্মীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এ.কে.এম. মাহমুদ রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক।
জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির এইচ. সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির, কেন্দ্রীয় কমিটির সদস্য সিয়াম রশিদ, পিআইবির প্রশিক্ষক ও পরিচালক শরিফুল ইসলাম শাকিল এবং লক্ষ্মীপুরের সহকারী পরিচালক (সেল প্রধান) মো. আব্দুল মালেক।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য জাহাঙ্গীর আলম রাজু এবং কেন্দ্রীয় ইউনিটের সদস্য মো. জামাল উদ্দিন খান।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন এবং সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তারা সাংবাদিকদের ওপর নির্যাতন ও হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ, গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
প্রিন্ট























