ঢাকা ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo নবম পে-স্কেলের শেষ ধাপে সরকার: বৃহস্পতিবার প্রজ্ঞাপনের সম্ভাবনা Logo খাদ্যগুদামে নয়ছয়ের দিন শেষ, সিন্ডিকেটের মদদদাতারাও রেহাই পাবে না: খাদ্যমন্ত্রী Logo নেপালে ভয়াবহ বন্যা: ৩৬০-এর বেশি মৃত্যু, নিখোঁজ ১,৪০০ Logo মহানবী হজরত মুহাম্মদ (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ Logo মালয়েশিয়ায় অভিযানে ২৫২ জন আটক, ১৬৪ জনই বাংলাদেশি Logo রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভায় শপথ নিলেন মঈন খান, পার্থ, সাচিং ও শামীম Logo মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, আজই শপথের আভাস Logo রুহুল কবির রিজভী হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব Logo ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে নোয়াখালীর দুই হোটেল থেকে গ্রেপ্তার ৮

সালাহ উদ্দিন সুমন:
  • আপডেট সময় ০২:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ২৫১৮ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ জন নারী ও ৪ জন পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারস্থ মিয়ামী ও স্কাইভিউ হোটেলের বিভিন্ন কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার পুরুষদের মধ্যে রয়েছেন—সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. সোহাগ (৪০), নজরপুর এলাকার আবুল কালামের ছেলে ইকবাল হোসেন (৪২), দৌলতপুর এলাকার ইসমাইলের ছেলে জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার জাহাজমাড়া এলাকার মিলন উদ্দিনের ছেলে মো. মুন্না (২৩)। তবে গ্রেপ্তার হওয়া চার নারীর নাম-পরিচয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

ডিবি পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন এলাকায় অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে নোয়াখালীর দুই হোটেল থেকে গ্রেপ্তার ৮

আপডেট সময় ০২:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬