ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo মহানবী হজরত মুহাম্মদ (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ Logo মালয়েশিয়ায় অভিযানে ২৫২ জন আটক, ১৬৪ জনই বাংলাদেশি Logo রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভায় শপথ নিলেন মঈন খান, পার্থ, সাচিং ও শামীম Logo মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, আজই শপথের আভাস Logo রুহুল কবির রিজভী হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব Logo ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন Logo ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত Logo ভারতের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু : সবাই বাংলাদেশি

চন্দ্রগঞ্জে মাদকবিরোধী পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত

মো. ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর
  • আপডেট সময় ০৫:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ২৫৫০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নে মাদকবিরোধী পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও হাজিরপাড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় ৫ নম্বর হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদকের কারণে সমাজে বিশৃঙ্খলা, অপরাধ বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিষয় তুলে ধরেন। মাদকের বিস্তার রোধে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রব বলেন, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা পাওয়া গেলে আগামী এক মাসের মধ্যে হাজিরপাড়া ইউনিয়নে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব। তিনি মাদকসংক্রান্ত তথ্য প্রশাসনকে জানানোর জন্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রম সফল করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। সামাজিক দায়িত্ববোধ থেকে সবাইকে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে চৌপল্লী সড়ক পর্যন্ত একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

৫ নম্বর হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল আলমের সভাপতিত্বে এবং হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাস্টারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত পথসভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস শহিদ, সহসভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মাসুম উদ্দিন চৌধুরী তুহিন, জেলা জাসাসের সভাপতি বাহার আলম চৌধুরী, থানা মহিলা দলের সভাপতি ছকিনা মেম্বার, জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শাহ পরান ও ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া স্থানীয় বাসিন্দা এবং হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

চন্দ্রগঞ্জে মাদকবিরোধী পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬