ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর Logo জাতিসংঘ অধিবেশনে যেতে মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি ওয়াশিংটন Logo সংগীতশিল্পী সালমার বাবা ফজলুল হক আর নেই Logo জানুয়ারি থেকে জুলাই : সাত মাসে ৬৪১ নারী ও শিশু ধর্ষণের শিকার Logo আমির হামজার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন Logo পবিত্র শহর মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আকাশেই ধ্বংস করেছে সৌদি আরব Logo প্রশান্ত মহাসাগরের তলদেশে মিলল বিপুল পরিমাণ স্বর্ণ-রুপার মজুত Logo আজ রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল Logo মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ আওয়ামী লীগের ৭ নেতার রায় আজ Logo আগামীকাল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সংগীতশিল্পী সালমার বাবা ফজলুল হক আর নেই

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ১২:০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫২২ বার পড়া হয়েছে

সংগীতশিল্পী সালমার বাবা ফজলুল হক আর নেই

বিনোদন রিপোর্টার : সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হক আর নেই। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে নিজেই ভক্তদের জানান তিনি। স্ট্যাটাসে শুধু লিখেছেন,আমার আব্বা আর নেই।

এই আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ কী, জানাজা ও দাফন কোথায় কখন হবে, সেসব বিষয়ে পরিবার এখনো কিছু জানায়নি।

সাম্প্রতিক সময়ে নতুন গান নিয়ে বেশ ব্যস্ত ছিলেন সালমা। ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ নামের দ্বৈত গানটি সম্প্রতি প্রকাশ পেয়েছে। গ্রামবাংলার ঐতিহ্য আর ভালোবাসার গল্প নিয়ে তৈরি গানটির ভিডিও দর্শকদের বেশ পছন্দ হয়েছে।

দীর্ঘদিন পর গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ নামের একটি লালনগীতিও রেকর্ড করেছেন তিনি। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।

এছাড়া রোহান রাজের জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এর নতুন আয়োজনেও কণ্ঠ দিয়েছেন সালমা। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সঙ্গে গাওয়া এই গানটির শুটিং শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গানটি প্রকাশের কথা ছিল।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংগীতশিল্পী সালমার বাবা ফজলুল হক আর নেই

আপডেট সময় ১২:০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬