ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ : পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন Logo বাংলাদেশের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ? Logo বিদেশ ভ্রমণের প্যাকেজের মূল্য এখন থেকে বাংলাদেশি টাকায় পরিশোধ করতে পারবেন ভ্রমণকারীরা Logo দণ্ডপ্রাপ্ত আসামিদের তথ্য ডিজিটালাইজেশন কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। Logo আগামীকাল সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: যেভাবে ফল দেখবেন Logo মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo আগামীকাল রোববার একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত : ইউনিসেফ Logo চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। Logo গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে কাজ করে চলেছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নোয়াখালী জেলা কারাগারের সামনে ফুলের মালা নিয়ে হাজির, আ.লীগের ৪ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৩৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ২৫০৯ বার পড়া হয়েছে

নোয়াখালীর সদর উপজেলায় জামিনে কারামুক্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের বরণ করতে এসে ফুলের মালাসহ দলটির চার নেতাকর্মী আটক হয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের মৃত শফি উল্যার ছেলে ছেরাজল হক চৌধুরী (৬৩), একই গ্রামের আজিজুল হকের ছেলে মেহেদী হাসান হৃদয় (২০), মো. বাহারের ছেলে মো. ফারুক হোসেন (১৮) ও মো. খোকনের ছেলে মো. নাজিম (১৮)। পুলিশ জানিয়েছে, তারা সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন জুমার নামাজের পর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে প্রায় তিন হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ওই কর্মসূচিকে কেন্দ্র করে পুরো উপজেলা উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

রোববার তাদের মধ্যে কয়েকজন জামিনে মুক্তি পেলে খবর পেয়ে ফুলের মালা নিয়ে দলটির নেতাকর্মীরা জেলা কারাগারের ফটকে অবস্থান নেন। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ফুলের মালাসহ চারজনকে আটক করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, স্বজনরা জামিনে মুক্ত ব্যক্তিদের জন্য ফুলের মালা নিয়ে আসতে পারেন। কিন্তু আটক ব্যক্তিরা জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের আত্মীয়-স্বজন নন। তারা বিভিন্ন এলাকা থেকে এসে ফুলের মালা দিয়ে ছবি তোলা ও শোডাউনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন। এ কারণে তাদের আটক করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নোয়াখালী জেলা কারাগারের সামনে ফুলের মালা নিয়ে হাজির, আ.লীগের ৪ নেতাকর্মী আটক

আপডেট সময় ১০:৩৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬