ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত : ইউনিসেফ Logo চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। Logo গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে কাজ করে চলেছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo ১৭ জন মানুষকে কামড়ে আহত করেছে একটি বুনো বানর Logo এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামী সোমবার Logo র‍্যাব নাম বিলুপ্ত করে নতুন নামে এসআরবি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার : খসড়া আইন প্রকাশ Logo ২০ আগস্ট হবে রাষ্ট্রপতি নির্বাচন  Logo কক্সবাজারের মহেশখালী থেকে ৮০০ মিলিয়ন ঘনফুট জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হচ্ছে Logo জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য : লংমার্চের ঘোষণা Logo পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু! : কিছুটা আঁচ লাগতে পারে পৃথিবীর মহাকাশবিজ্ঞান চর্চায়

গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত : ইউনিসেফ

ক্রাইম প্রতিদিন ডেস্ক:
  • আপডেট সময় ১১:৫৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ২৫০৬ বার পড়া হয়েছে

যুদ্ধবিরতির সময়েও গড়ে প্রতিদিন একজন শিশু প্রাণ হারিয়েছে : ছবি : ইন্টারনেট

২০২৫ সালের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গত ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু প্রাণ হারিয়েছে, যা গড়ে প্রতিদিন একজন শিশু নিহতের সমান। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক বিবৃতির বরাতে এই তথ্য জানা গেছে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এদুয়ার্দ বেগবেদার এক বিবৃতিতে বলেন, ‘যে যুদ্ধবিরতি প্রতিদিন গড়ে একজন শিশুর প্রাণ কেড়ে নেয়, তা শিশুদের সুরক্ষায় ব্যর্থ হচ্ছে।’

তিনি আরও উল্লেখ করেন, আরও শত শত শিশু মারাত্মকভাবে আহত হচ্ছে এবং গাজার শিশুরা দীর্ঘদিন ধরে যে সহিংসতা অবসানের প্রত্যাশা করছিল তা থেকে এখনো বঞ্চিত।

পুরো উপত্যকা জুড়ে শিশুরা ক্রমাগত তীব্র অপুষ্টি, রোগব্যাধি, অনিরাপদ পানি এবং ধ্বংসপ্রাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার চরম সংকটে দিন কাটাচ্ছে বলে বিবৃতিতে যোগ করা হয়।

সূত্র: মিডল ইস্ট আই

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত : ইউনিসেফ

আপডেট সময় ১১:৫৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬