ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার Logo জুলাই সনদ বাস্তবায়নে ও রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়েই সরকার কাজ করতে চায় : মির্জা ফখরুল Logo সোমবার থেকে ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরু : ট্রাম্প Logo সংবাদকর্মীদের মান উন্নয়ন ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে দশম ওয়েজবোর্ড গঠনের দাবি Logo আসুন সবাই মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী Logo ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ পরিবার Logo হোয়াটসঅ্যাপে এলো নয়েজ ক্যানসেলেশন ফিচার, কোলাহলেও কথা হবে স্পষ্ট Logo সুদানের দারফুরে আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় ৩৫ জন নিহত Logo হেলদি লাইফস্টাইলের গুরুত্ব Logo ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে অনুষ্ঠিত হবে দুটি উন্মুক্ত মেগা কনসার্ট।

সুদানের দারফুরে আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় ৩৫ জন নিহত

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় ১১:৫৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ৮৮৯ বার পড়া হয়েছে

ছবি: ইন্টারনেট

আফ্রিকার দেশ সুদানের উত্তর দারফুর অঞ্চলের গারা আল-জাওয়াইয়া গ্রামের একটি ঐতিহ্যবাহী গ্রামীণ আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুরে গ্রামটির একটি গাছতলায় বসা প্রথাগত আদালতে স্থানীয় বিরোধ নিষ্পত্তির কার্যক্রম চলছিল। সে সময় সেখানে অনেক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ঠিক তখনই আদালত চত্বরে ড্রোন হামলা চালানো হয়। সুদানের যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণকারী সংস্থা ইমার্জেন্সি লয়ার্স এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির দাবি, হামলায় আদালতসংলগ্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে স্থানীয় চারজন আদিবাসী নেতা এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর দুজন কমান্ডার রয়েছেন। বর্তমানে গারা আল-জাওয়াইয়া গ্রামটি আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে।

গ্রামটি কাবকাবিয়া শহরের কাছে এবং দারফুরের রাজধানী আল-ফাশের থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। গত বছরের অক্টোবরে দীর্ঘ সংঘর্ষের পর এলাকাটির নিয়ন্ত্রণ নেয় আরএসএফ।

জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীদের মতে, আল-ফাশের দখলের সময় আরএসএফের হামলায় গণহত্যার স্পষ্ট লক্ষণ দেখা গেছে।

২০২৩ সালের এপ্রিলে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ও আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের জেরে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। তিন বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে লক্ষাধিক মানুষ নিহত এবং কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই উভয় পক্ষের ড্রোন হামলায় এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র: দ্য নিউ আরব

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

সুদানের দারফুরে আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় ৩৫ জন নিহত

আপডেট সময় ১১:৫৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬