ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo জ্বালানি সংকটে দীর্ঘ লোডশেডিং, বিদ্যুৎ স্থাপনায় হামলার শঙ্কা Logo আজ ১২ আগস্ট আরাফাত রহমান কোকোর জন্মদিন Logo আগামীকাল ১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ : রোমাঞ্চকর ক্ষণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। Logo আজ জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। Logo আজ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু । চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। Logo বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করেছে বাংলাদেশ Logo দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম Logo কলম্বিয়ায় শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প : নিহত ১৩২, আহত ৪৮০ জনের বেশি Logo ২,৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ Logo শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

চন্দ্রগঞ্জে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন

মো. ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর
  • আপডেট সময় ০৬:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ২৫৫০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের ২০২৬-২০২৮ মেয়াদের শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

চন্দন কর্মকারকে সভাপতি, গনেশ কুরীকে সাধারণ সম্পাদক এবং অঞ্জন কুরীকে কোষাধ্যক্ষ করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালনা কমিটির সভাপতি কৃষ্ণধন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভা পরিচালনা করেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রনতোষ কর্মকার।

সভায় মন্দিরের নিয়মিত কার্যক্রম, আসন্ন শারদীয় দুর্গাপূজার আয়োজন, পূজার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তিন সদস্যের নেতৃত্ব নির্বাচন করা হয়।

নবনির্বাচিত সভাপতি চন্দন কর্মকার বলেন, “সবার সহযোগিতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এবারের দুর্গাপূজা সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজন করাই আমাদের প্রধান লক্ষ্য। মন্দিরের ঐতিহ্য ও ধর্মীয় পরিবেশ বজায় রাখতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক গনেশ কুরী বলেন, “পূজার আয়োজনকে আরও সুন্দর ও প্রাণবন্ত করতে মন্দিরের ভক্ত, পূজার্থী ও স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। দায়িত্ব পাওয়ার পর থেকেই পূজার প্রস্তুতি এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

কোষাধ্যক্ষ অঞ্জন কুরী বলেন, “পূজা উদযাপনের আর্থিক কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালনার চেষ্টা থাকবে। সবার সহযোগিতায় একটি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন উপহার দিতে চাই।”

সভায় সিদ্ধান্ত হয়, নবনির্বাচিত তিন কর্মকর্তা আগামী সাত দিনের মধ্যে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন করবেন। এরপর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও সম্প্রীতির পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।

সাধারণ সভায় মন্দির পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

চন্দ্রগঞ্জে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন

আপডেট সময় ০৬:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬