ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত Logo ভারতের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু : সবাই বাংলাদেশি Logo বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান : শামা ওবায়েদ ইসলাম। Logo ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo ওমানে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প : ইরানকে আত্মসমর্পণের আহ্বান Logo দুর্নীতি দমন কমিশনের (দুদক)- এর নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান Logo স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। Logo আগামী মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী Logo সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা Logo রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

দীপু মনি‘র স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ১০:২২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ২৫৩০ বার পড়া হয়েছে

দীপু মনি‘র স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী ড. দীপু মনি‘র স্বামী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. তৌফীক নাওয়াজ মারা গেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন ড. দীপু মনি‘র আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার জটিলতায় ভুগছিলেন তৌফিক নেওয়াজ। শারীরিক সমস্যার কারণে চলাফেরা করতে হুইলচেয়ারে নির্ভর করতে হতো তাকে। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থা অবনতি হলে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বামীর জানাজা বা শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ চেয়ে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

বর্তমানে ড. দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী। বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কাছে এ আবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করাতে আদালত গিয়েছিলেন ড. তৌফীক নাওয়াজ।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন দীপু মনি। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ৬০টির বেশি মামলা রয়েছে।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দীপু মনি‘র স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

আপডেট সময় ১০:২২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬