ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন Logo ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত Logo ভারতের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু : সবাই বাংলাদেশি Logo বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান : শামা ওবায়েদ ইসলাম। Logo ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo ওমানে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প : ইরানকে আত্মসমর্পণের আহ্বান Logo দুর্নীতি দমন কমিশনের (দুদক)- এর নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান Logo স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। Logo আগামী মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম ভোট দিতে পারবে কি?

ক্রাইম প্রতিদিন ডেস্ক
  • আপডেট সময় ১০:০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ২৫২৫ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম ভোট দিতে পারবে কি?

দীর্ঘ ৩৫ বছর পর দেশে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ৩৪৯ সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পেলেও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দেবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এই সংসদ সদস্য নিজেই জানিয়েছেন, ভোট দেওয়ার সুযোগ থাকলেও এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন, এমনকি ভোট দিতে যাবেন কি না, সেটিও চূড়ান্ত নয়।

এ বিষয়ে গাজী নজরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। তারপরও আমার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। আমি ভোট দিতে যাব কি না, কাকে ভোট দেব- এখনো সিদ্ধান্ত নিইনি।

তিনি জানান, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

ষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংসদের ৩৫০ আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় ভোটার তালিকায় রয়েছেন ৩৪৯ সংসদ সদস্য।

দলীয় সংসদ সদস্য না হওয়ায় গাজী নজরুল ইসলামসহ আট স্বতন্ত্র এমপির যে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এরই মধ্যে বিএনপির প্রার্থীর পক্ষে স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে ভোট চাওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

প্রিন্ট
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম ভোট দিতে পারবে কি?

আপডেট সময় ১০:০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬